’সাইরেন ’-কবিতা


সাইরে

-সেলিম পারভেজ


তুমি ওপারে, আর এপারে শুনি সাইরেন, 

আমি বাজপাখি—কভু হবো নাকি? 

নিভে গেলে আগুনের সলতে, 

যদি বলতে, সে কথা আরও বলতে 

ওপারে তোমার ঘর, এপারে বাড়ি জানতাম,

ভেসে যায় পাখি, ভেসে যায় অচিন গন্ধম

যদি কোনো ভোরে 

সব সাইরেন  যায় থেমে

তবু কি তুমি ফিরে এসে

গাইবে মায়ারই গান? 

আজও এইখানে 

ঝুলে থাকা প্রেম নিভে যায়, 

তবু ছাইয়ের নিচে কি কিছু রয়ে যায়।

তুমি গাও, তবু গাও—

আজন্ম আমাদের কল্পনা

ফিরে এসে শুকে দেখো,

ভালোবাসা অল্প না। 

তুমি ওপারে… আমি এপারে…

তবু এক আকাশেই বাজে সাইরেন।

আমি বাজপাখি—কভু হবো নাকি? 

যদি বলতে, সে কথা আরও বলতে

নিভে গেলে আগুনের সলতে তুমি ওপারে, 

আর এপারে শুনি সাইরেন।


সেলিম পারভেজ

প্রগতি সরণি,জুন,২৬


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x