সতেরোশো সাতান্ন সালের পলাশীর যুদ্ধ। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে শুরু হয় ভারতবর্ষে ব্রিটিশ আধিপত্যের এক নতুন অধ্যায়।
কিন্তু ভারতীয়রা কি সহজেই মেনে নিয়েছিল এই পরাধীনতা?
বক্সারের যুদ্ধ। ছিয়াত্তরের মন্বন্তর। ফকির সন্ন্যাসী বিদ্রোহ। টিপু সুলতানের প্রতিরোধ। তিতুমীরের বাঁশের কেল্লা। ফরায়েজি আন্দোলন। আঠারোশো সাতান্ন সালের সিপাহি বিদ্রোহ।
এরপর গড়ে ওঠে কংগ্রেস, মুসলমানদের রাজনৈতিক সংগঠন, বঙ্গভঙ্গ এবং মুসলিম লীগের প্রতিষ্ঠা।
উনিশশো পনেরো সালে ভারতে ফিরে আসেন মহাত্মা গান্ধী। শুরু হয় স্বাধীনতা সংগ্রামের নতুন অধ্যায়।
এই পর্বে জানুন, সতেরোশো সাতান্ন থেকে উনিশশো পনেরো সাল পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা, আন্দোলন, রাজনৈতিক পরিবর্তন ও ব্রিটিশবিরোধী প্রতিরোধের গল্প । ব্রিটিশ হটাও । দীর্ঘ ধারাবাহিকের প্রথম পর্ব ।
ভিডিও

